‘বিশুদ্ধ খাবার, স্বাচ্ছন্দ্যময় জীবন’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে দেশীয় ও প্রাকৃতিক খাদ্যপণ্যের প্রতিষ্ঠান গ্রেট ওয়ান ফুডের নতুন আউটলেট। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। অনুষ্ঠানে তিনি ইসলামে ব্যবসার গুরুত্ব, ব্যবসায় সততা ও নৈতিকতার প্রয়োজনীয়তা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে গ্রেট ওয়ান ফুডের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, “আমরা মানুষের কাছে মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। গ্রামের প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য নিজেরা যাচাই-বাছাই করে সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।”

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেট ওয়ান ফুডের মূল লক্ষ্য হলো ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের পরিবর্তে মানুষের কাছে তুলনামূলকভাবে বিশুদ্ধ, মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্যকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে গ্রেট ওয়ান ফুডের পণ্যের তালিকায় রয়েছে প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত সরিষার তেল, হলুদ গুঁড়া, আতপ চাল, খেজুরের গুড়, সাতু, বিভিন্ন ধরনের মসলা, বাদাম, চিয়া সিড, কালোজিরা ও অন্যান্য খাদ্যপণ্য। পাশাপাশি ঘরোয়া পরিবেশে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের ভাষ্য, খাদ্যপণ্যের ক্ষেত্রে শুধু বিক্রয় নয়, পণ্যের মান, উৎস ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে গুরুত্ব দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। কৃষক ও স্থানীয় উৎপাদকদের কাছ থেকে মানসম্মত পণ্য সংগ্রহ করে তা সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চান তারা।

গ্রেট ওয়ান ফুডের উদ্যোক্তারা আরও বলেন, দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে তুলনামূলকভাবে প্রাকৃতিক ও দেশীয় খাদ্যপণ্যের ব্যবহার বাড়ানো এবং স্থানীয় উৎপাদকদের পণ্য বাজারজাতকরণের সুযোগ তৈরি করাও তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ভবিষ্যতে পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই গ্রাহকদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্যোক্তাদের আশা, মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ, পণ্যের স্বচ্ছতা এবং গ্রাহকের আস্থা ধরে রাখার মাধ্যমে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য খাদ্য ব্র্যান্ড হিসেবে গ্রেট ওয়ান ফুডকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।